০৭:২১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার খবর বিকৃত করায় সাংবাদিককে জরিমানা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৩৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২
  • / ১০৩৪৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের নিউটাউনের স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলের ব্যাপক হত্যাকাণ্ডকে ‘ধোঁকাবাজি’ বলে প্রচার করায় দক্ষিণপন্থী এক টেলিভিশনের সাংবাদিককে জরিমানা করেছেন আদালত।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ওই স্কুলে নিহত দুই ছাত্রের অভিভাবকের দায়ের করা মামলায় গত বৃহস্পতিবার সাংবাদিক অ্যালেক্স জোন্সের বিরুদ্ধে এ রায় দিয়েছেন টেক্সাসের অস্টিনের একটি আদালত। অ্যালেক্স জোন্সকে ক্ষতিপূরণ হিসেবে অভিভাবকদের ৪ দশমিক ১ মিলিয়ন ডলার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

২০১২ সালের ১৪ ডিসেম্বর কানেকটিকাটের নিউটাউনের স্যান্ডি হুক স্কুলে বন্দুক হামলায় ২৬ শিক্ষার্থী ও একজন শিক্ষক নিহত হন। এ ঘটনায় গোটা যুক্তরাষ্ট্রের মানুষ শিউরে উঠে, সর্বত্র বিষাদের ছায়া নেমে আসে।

কিন্তু অ্যালেক্স জোন্স তখন থেকেই তার নিজের রেডিও ও ইন্টারনেট প্ল্যাটফর্ম ‘ইনফোওয়ার্স’-এ প্রচার করতে থাকেন এটা একটা ‘ধোঁকাবাজি’ এবং ‘সাজানো নাটক’। দেশটিতে বন্দুক নিয়ন্ত্রণের পক্ষে যুক্তি জোরদার করতেই ফেডারেল সরকার এ ঘটনার অবতারণা করেছে।

জোন্সের এই প্রচারণার বিরুদ্ধে নিহত ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা মামলা দায়ের করেন। তারা এর জন্য ৭৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেন। অস্টিনের আদালতে দায়ের করা এ মামলায় দুই সপ্তাহের শুনানির পর ১২ সদস্যের জুরি অ্যালেক্স জোন্সকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

ঢাকা/এসএ

শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার খবর বিকৃত করায় সাংবাদিককে জরিমানা

আপডেট: ১১:৩৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২