০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২
  • / ১০৪০৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: দক্ষিণ চীন সাগরে ফিলিপাইন আক্রান্ত হলে যুক্তরাষ্ট্র দেশটিকে রক্ষা করবে বলে আশ্বস্ত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ফিলিপাইন সফরের সময় শনিবার দুই দেশের ৭০ বছরের পুরোনো প্রতিরক্ষা চুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, ওই চুক্তি ‘লৌহকঠিন’।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ফিলিপাইনের সশস্ত্রবাহিনী, সরকারি জাহাজ এবং উড়োজাহাজ যদি সশস্ত্র আক্রমণের শিকার হয়, ওই চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র পারস্পরিক যে প্রতিরক্ষা প্রতিশ্রুতি দিয়েছে, সেটা মেনে চলা হবে। তিনি বলেন, ‘ফিলিপাইন যুক্তরাষ্ট্রের অপরিবর্তনযোগ্য অংশীদার এবং মিত্র।’

সম্প্রতি আবারও ফিলিপাইনের ক্ষমতায় এসেছে সাবেক স্বৈরশাসক ফার্ডিনান্ড মার্কোসের পরিবার। তিন দশক আগে গণবিক্ষোভের মাধ্যমে যিনি ক্ষমতাচ্যুত হয়েছিলেন। গত মে মাসের নির্বাচনে জিতে এবার দেশটির প্রেসিডেন্ট হয়েছেন ফার্ডিনান্ড মার্কোসের ছেলে ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র। প্রায় দুই দশক ধরে ফিলিপাইন শাসন করা ফার্ডিনান্ডের বিরুদ্ধে ১৯৮৬ সালে যখন গণবিক্ষোভ তুঙ্গে তখন তাঁকে হাওয়াই পালিয়ে যেতে সাহায্য করেছিল ওয়াশিংটন। বিবিসি।

ঢাকা/এসএ

শেয়ার করুন

দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র

আপডেট: ০৭:০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২