০১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

সোহানের আঙুলে সফল অস্ত্রোপচার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২
  • / ১০৩৮৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: জিম্বাবুয়ে সফরের দ্বিতীয় টি-২০ ম্যাচে বাঁ-হাতের তর্জনির ইনজুরিতে পড়েন নুরুল হাসান সোহান। সোমবার সিঙ্গাপুরে তার ওই আঙুলের সফর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সোহানকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল চোটের গভীরতা পর্যবেক্ষণ করতে। সেখানে ‘র‌্যাফেলস’ হাসপাতালে প্রখ্যাত শল্য চিকিৎসক ‘জনাথন গো’কে দেখান তিনি। হাতের চোটের চিকিৎসার বিষয়ে জনাথন বিশেষজ্ঞ। তাঁর চোটাক্রান্ত হাত দেখার পর তিনি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

সোহানের সঙ্গে সিঙ্গাপুরে আছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। আগামী ২৭ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে। ওই আসরে অনিশ্চিত তিনি। 

সোহানের চোটের অবস্থা বিবেচনা করে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগ ধরে নিয়েছে যে, তাঁকে এশিয়া কাপে পাওয়া যাবে না। বিসিবির নির্ভরযোগ্য একটি সূত্র এর আগে সমকালকে জানিয়েছে, এশিয়া কাপে সোহান খেলতে পারছেন না। তাঁকে বাদ দিয়ে এশিয়া কাপের দল ঘোষণা করা হবে।

ঢাকা/এসএম

শেয়ার করুন

সোহানের আঙুলে সফল অস্ত্রোপচার

আপডেট: ০৭:০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২