আমন্ত্রণ না পেয়ে বিস্ফোরক তাপসী
- আপডেট: ০৭:১৬:১১ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২
- / ১০৪০৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: কফি উইথ করণ’-এ বলিউডের সব তারকা আমন্ত্রণ পান না! এমন অভিযোগে প্রায়ই বিদ্ধ হতে হয় করণ জোহরকে। দিন কয়েক আগেই সঞ্চালকের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন আমির খান। এবার সেই করণের শোয়েই আমন্ত্রণ না পেয়ে বিস্ফোরক তাপসী পান্নু।
বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে তাপসী পান্নু অন্যতম। সম্প্রতি মিথিলা রাজের বায়োপিক ‘সাবাস মিঠু’তে অভিনয় করেছেন। এছাড়াও, সিনেপর্দার চরিত্র নিয়ে তাপসী বরাবরই এক্সপেরিমেন্টাল। তথাকথিত গ্ল্যামারাস চরিত্র না করেও অভিনয়গুণে এযাবতকাল দর্শকদের মন কেড়েছেন। সিনে-সমালোচকরাও বি-টাউনের এই নায়িকার প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু বলিউডের জনপ্রিয় নায়িকা হয়েও ‘কফি উইথ করণ’-এ আমন্ত্রণ পেলেন না! কেন?
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সেই প্রেক্ষিতেই মুখ খুললেন তাপসী পান্নু। সম্প্রতি তার আগামী ছবি ‘দোবারা’র প্রচার করতে গিয়েছিলেন পর্দার ‘মিঠু’। সেখানেই ‘কফি উইথ করণ’ নিয়ে মন্তব্য করে বসেন। পান্নুর মন্তব্য, ‘আমার যৌনজীবন অন্যদের মতো অতো ইন্টারেস্টিং নয়! সেইজন্যই হয়তো করণ জোহরের শোয়ে আমন্ত্রণ পাই না।’
তাপসী যদিও রসিকতার ছলেই একথা বলেন। তবে অভিনেত্রীর এমন মন্তব্য প্রকাশ্যে আসার পর কিন্তু ফের নেটপাড়া করণকে নেপোটিজম অভিযোগে বাণবিদ্ধ করেছে।
‘কফি উইথ করণ’-এর নয়া সিজন নিয়ে চর্চা তুঙ্গে। জমজমাট আড্ডা। বলিউড নিয়ে করণ জোহরের ফোড়ন! আর কাউচে নিত্যদিন একেক তারকা। সঙ্গে গরম কফি। গল্প জমে ক্ষীর! আর সেখানে তারকাদের বেডরুম থেকে সিনেমার সেট, সব হাঁড়ির খবর বের করতে বলিউডের ‘গসিপ কিং’ করণের জুড়ি মেলা ভার!
ঢাকা/টিএ




































