এসএমইতে সূচকের উত্থান অব্যাহত
- আপডেট: ০৩:২৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
- / ১০৪৭৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই মার্কেটে সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ বুধবার (১০ আগস্ট) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়। আজ ডিএসএমইএক্স সূচক ৬৬ পয়েন্ট বেড়েছে। আজ এসএমই মার্কেটে সূচকের সাথে টাকার অংকে লেনদেনের পরিমানও বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ এসএমইতে ৮৫ কোটি ৪ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৪ কোটি ৩১ লাখ ৪৫ হাজার টাকা বেশি। গত কার্যদিবসে এসএমইতে ৪৯ কোটি ৬২ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসএমইএক্স সূচক ৬৬ পয়েন্ট বা ৩.১২ শতাংশ বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৪ পয়েন্টে।
আজ এসএমইতে ১৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৯টির কোম্পানির শেয়ার দর বেড়েছে। আর ৪টির কোম্পানির শেয়ার দর কমেছে।
ঢাকা/এসএ































