০৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

তাইওয়ানকে একীভূত করার সুযোগ চীনকে দেবে না যুক্তরাষ্ট্র: পেলোসি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৩২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২
  • / ১০৩৯০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের স্পিকার ন্যান্সি পেলোসি সাফ জানিয়ে দিয়েছেন যে, তাইওয়ানকে দখল করার সুযোগ চীনকে দেওয়া হবে না। বুধবার এক সংবাদ সম্মেলনে এশিয়া সফরের বিস্তারিত তুলে ধরতে গিয়ে এ কথা বলেন তিনি। এশিয়া সফরের সময় চীনের জোরালো আপত্তি সত্ত্বেও তাইওয়ানে যান পেলোসি।

তিনি বলেন, আমরা চীনকে দেখেছি, তা হলো— তারা তাইওয়ানের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করছে। আমরা এটি হতে দিতে পারি না।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

পেলোসির চীন সফরের প্রতিক্রিয়ায় তাইওয়ান প্রণালিসহ আশপাশের অন্তত ছয়টি এলাকায় সামরিক মহড়া চালায় বেইজিং। তাইওয়ান বেইজিংয়ের এই মহড়াকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে। তাইওয়ান বলছে, দ্বীপটিকে দখলের জন্যই চীন সামরিক মহড়া চালাচ্ছে।

চীনা সেনাবাহিনী বলেছে, তাইওয়ানের চারপাশে ঘিরে তাদের সফল মহড়া শেষ হয়েছে এবং কার্যকরভাবে যৌথ সামরিক অভিযান চালানোর সক্ষমতা পরীক্ষা করা হয়েছে। 

চীন আরও বলেছে, তারা তাইওয়ান প্রণালিতে সামরিক প্রশিক্ষণ এবং অভিযানের প্রস্তুতি অব্যাহত রাখবে, যাতে জাতীয় সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা যায়।

তাইওয়ানকে চীন মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করার বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করার পর পরই বেইজিং সামরিক মহড়া সুসম্পন্ন হওয়ার ঘোষণা দিল। শ্বেতপত্রে চীন বলেছে, বেইজিং শান্তিপূর্ণভাবে মূল ভূখণ্ডের সঙ্গে তাইওয়ানকে একীভূত করতে চায়; তবে বলপ্রয়োগের বিষয়টি বাদ দেবে না, প্রয়োজন হলে সামরিক উপায়ে তাইওয়ানকে একীভূত করা হবে। সূত্র: রয়টার্স, তাস।

ঢাকা/এসএ

শেয়ার করুন

তাইওয়ানকে একীভূত করার সুযোগ চীনকে দেবে না যুক্তরাষ্ট্র: পেলোসি

আপডেট: ০২:৩২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২