০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

মালিতে ভয়াবহ হামলায় ৪২ সেনা নিহত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৪৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২
  • / ১০৩৯৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ভয়াবহ এক হামলায় কমপক্ষে ৪২ সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২২ জন। রোববার দেশটির তেসিত শহরের কাছে এ ঘটনা ঘটে। বুধবার বিষয়টি জানিয়েছে মালি সরকার। হামলার জন্য ইসলামিক স্টেটের (আইএস) অনুগত একটি সংগঠনকে দায়ী করছে মালি কর্তৃপক্ষ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এক বিবৃতিতে মালি সরকার বলেছে, সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর একটি জটিল ও সমন্বিত হামলার জোরালো জবাব দিয়েছে মালি সেনাবাহিনীর তেসিত ইউনিটগুলো। ইসলামিক স্টেট গ্রেটার সাহারা (আইএসজিএস) এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলায় ড্রোন, বিস্ফোরক, গাড়িবোমা ও গোলা ব্যবহার করা হয়েছে। সূত্র: ভয়েস অব আমেরিকা, ফ্রান্স-২৪

ঢাকা/এসএ

শেয়ার করুন

মালিতে ভয়াবহ হামলায় ৪২ সেনা নিহত

আপডেট: ০২:৪৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২