০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

উত্তরায় বিআরটি ফ্লাইওভারের গার্ডার চাপায় নিহত পাঁচ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:৫৭:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
  • / ১০৩৬৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বিআরটি ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেটকারে থাকা শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। সোমবার বিকেল ৪ টার দিকে উত্তরা জসীম উদ্দীন এলাকার আড়ংয়ের সামনে এ ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের ডিসি মোর্শেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। 

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘নিহত পাঁচজনের লাশ গাড়ির ভেতরেই চাপা পড়ে রয়েছে। এ ছাড়া দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

গার্ডারের নিচে গাড়ির ভেতরে চাপা রয়েছেন-এর মালিক রুবেল, এক নারী ও দুই শিশু।

এ দুর্ঘটনার পর উত্তরা এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। যানজট নিরসন ও দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি সরিয়ে নিতে পুলিশ চেষ্টা করছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বলেন, ‘একটি ক্রেন দিয়ে গার্ডার ওঠানোর সময় প্রাইভেটকারের উপর পড়ে গেলে সাতজন চাপা পড়েন। 

তিনি আরও বলেন, দুর্ঘটনার খবরে উত্তরা থেকে দুটি টিম দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

উত্তরায় বিআরটি ফ্লাইওভারের গার্ডার চাপায় নিহত পাঁচ

আপডেট: ০৮:৫৭:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২