০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

বিআরটি প্রকল্পের কাজ আপাতত বন্ধ থাকবে: মেয়র আতিকুল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
  • / ১০৩৬৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: রাজধানীর বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ আপাতত বন্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। মঙ্গলবার রাজধানীর উত্তরার জসীমউদ্দীন সড়কে বক্সগার্ডার পড়ে পাঁচজন নিহত হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এ কথা বলেন ডিএনসিসি মেয়র।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তিনি বলেন, এ প্রকল্পে কাজ পরিচালনায় ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা নেই। ফলে কিছুদিন পরপরই দুর্ঘটনা ঘটছে। জনদুর্ভোগ বাড়ছে। এভাবে উন্নয়ন কাজ চলতে দেওয়া যাবে না। আগে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

আতিকুল ইসলাম বলেন, ঢাকায় বিআরটি, মেট্রোরেলসহ অনেকগুলো প্রকল্পের কাজ চলমান। সব প্রকল্পের পরিচালকদের আগামী বৃহস্পতিবার নগর ভবনে ডাকা হয়েছে। তারা নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করলেই কাজ শুরু করতে পারবে।

সোমবার বিকেলে ক্রেন দিয়ে একটি গার্ডার উপরে তোলার সময় নিচে পড়ে যায়। এতে চলমান একটি প্রাইভেটকার চাপা পড়ে। পাঁচজন নিহত ও একজন আহত হন।

ঢাকা/এসএ

শেয়ার করুন

বিআরটি প্রকল্পের কাজ আপাতত বন্ধ থাকবে: মেয়র আতিকুল

আপডেট: ০১:১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২