০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

জাতিসংঘ দূতের প্রথম মিয়ানমার সফর

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৪৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
  • / ১০৩৫১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: সোমবার (১৫ আগস্ট) রাতে দেয়া জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়, নতুন দূত নোয়েলীন হেজার মিয়ানমারের অবনতিশীল পরিস্থিতি ও উদ্বেগপূর্ণ বিভিন্ন ইস্যুর পাশাপাশি তার দায়িত্বের অগ্রাধিকার পাওয়া অন্য বিষয়গুলো নিয়ে আলোচনার ওপর গুরুত্ব দেবেন।

জান্তা সরকারের শীর্ষ নেতৃত্বের মধ্যে তিনি কারো সঙ্গে বা এনএলডি নেতা সু চির সঙ্গে সাক্ষাৎ করবেন কি না, সে ব্যাপারে বিবৃতিতে বিস্তারিত কিছু বলা হয়নি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এদিকে দেশটির জান্তা সরকারের আদালত সোমবার সুচিকে আরেক মেয়াদে কারাদণ্ড দিয়েছে। এনিয়ে তার মোট কারাদণ্ডের মেয়াদ ১৭ বছরে দাঁড়াল। কূটনীতিক এক সূত্র জানায়, সামরিক বাহিনী ঘোষিত রাজধানী নেপিদোতে হেজার বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। তিনি এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাননি।

জাতিসংঘ ও আঞ্চলিক ব্লক আসিয়ানের (অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশনস) নেতৃত্বে এ সংকট সমাধানের কূটনৈতিক প্রচেষ্টা তেমন এগোয়নি। সামরিক বাহিনীর জেনারেলরা বিরোধীদের সঙ্গে চুক্তি করতে অস্বীকৃতি জানানোয় এমনটা হয়েছে।

সুচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি দলের সাবেক আইনপ্রণেতা পিয়ো জেয়া থাউয়ের মৃত্যুদণ্ড কার্যকর করায় গত মাসে জান্তা সরকারের বিরুদ্ধে আবার আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠে। সন্ত্রাসবাদ দমন আইনের আওতায় অপরাধ করার দায়ে তাকে এ শাস্তি দেয়া হয়।

এর জবাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জান্তা সরকারের বিরুদ্ধে এক বিরল নিন্দা প্রস্তাব গ্রহণ করে। এ প্রস্তাবের প্রতি জান্তার মিত্র দেশ রাশিয়া ও চীন সমর্থন জানায়।
ঢাকা/এসএ

শেয়ার করুন

জাতিসংঘ দূতের প্রথম মিয়ানমার সফর

আপডেট: ০৪:৪৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২