আমগাছে যুবকের ঝুলন্ত মরদেহ
- আপডেট: ০৫:১৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
- / ১০৩৪৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: বগুড়ার ধুনট উপজেলায় মাত্র তিন ঘণ্টার ব্যবধানে পৃথক স্থান থেকে এক গৃহবধূ ও এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার আনারপুর গ্রাম থেকে মনজেরা বেগম (৪২) নামে এক গৃহবধূর লাশ নিজ ঘরের ধর্ণার সঙ্গে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। নিহত মনজেরা বেগম ওই গ্রামের মৃত জাহিদুল ইসলামের স্ত্রী।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এরপর একই দিন সকাল ১১টার দিকে উপজেলার পাঁচথুপি মধ্যপাড়া গ্রামের হাফিজুর রহমান (৩২) নামে এক কৃষকের লাশ তার বাড়ির পাশে আমগাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। নিহত হাফিজুর রহমান ওই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
এ ঘটনায় থানায় পৃথক দুটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে। নিহত গৃহবধূ ও যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রহস্যজনক এই মৃত্যু নিয়ে জনমনে নানা গুঞ্জন রয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করে বলে, নিহত দুই ব্যক্তির পরিবারের কোনো অভিযোগ নেই। তবে পৃথক দুটি মৃত্যুর ঘটনা নিয়ে স্থানীয়দের মাঝে সন্দেহ রয়েছে। তাই মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করতে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/এসএ







































