০৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

কাঁচা মরিচের কেজি ২২০

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৫৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
  • / ১০৩৯২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: কাঁচা মরিচ ছাড়া রান্না চলে না। নিত্যপণ্যের তালিকায় এর নাম সবার ‍ওপরে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর সবজির বাজারে সবচেয়ে বেশি দাম বৃদ্ধি পেয়েছে এই পণ্যের।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মঙ্গলবার (১৬ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ২১০ থেকে ২২০ টাকায়। গত সপ্তাহে ৩২০ টাকা কেজি বিক্রির পর মাঝখানে দাম কমে ১৮০ থেকে ২০০ টাকা হয়েছিল। আজ আবার দাম বেড়েছে।

কারওয়ান বাজারে সবজি বিক্রেতা বাবু বলেন, বাজারে দুই ধরনের মরিচ বিক্রি হয়। একটি দেশি ও অন্যটি আমদানি করা ভারতীয় মরিচ। কারওয়ান বাজারে দেশি মরিচের পাল্লা (৫ কেজি) ৮৫০-৯০০ টাকা। আর ভারত থেকে আসা মরিচ বিক্রি হচ্ছে ৫০০-৭০০ টাকা পাল্লা।

সেগুন বাগিচার সবজি বিক্রেতা নাজেম বলেন, পাল্লায় ৮৫০ থেকে ৯০০ টাকা কিনলে গাড়িভাড়া ও অন্যান্য খরচর ধরে ২০০ টাকা পড়ে যায়। তাই ২০০ টাকার বেশি বিক্রি না করলে আমাদের চলে না। যদিও ভারতের কাঁচা মরিচ ১২০ থেকে ১৪০ টাকায় পাওয়া যায়। ঝাল কম বলে চলেও কম।

কাঁচাবাজার ঘুরে আরও দেখা যায়, সব ধরনের সবজির দামই বাড়তি। বেগুন ৬০-৭০, করলা ৭০-৮০, ঢেঁড়স-৪০-৫০, কাঁকরোল ৬০-৭০, লাউ-৫০-৬০, পটল ৪০-৫০, টমেটো ১২০-১৩০, চালকুমড়া ৪০-৫০, চিচিঙ্গা ৪০-৫০, বরবটি ৫০, ও কাঁচা পেঁপে ২০-৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর বাজারে শসা বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা কেজি দরে।

সবজি কিনতে আসা মামুন বলেন, চাকরিজীবী মানুষ হিসেবে বর্তমান বাজারে টিকে থাকা দায়। প্রতিদিনই কিছু না কিছু পণ্যের দাম বাড়ছে। জ্বালানি তেলের দাম সব পণ্যে আগুন ধরিয়ে দিয়েছে। সরকার বা সরকারের কোনো সংস্থার কোনো নিয়ন্ত্রণ নেই। লিখে কি হবে? দাম বেড়েই যাচ্ছে।

ঢাকা/এসএম

শেয়ার করুন

কাঁচা মরিচের কেজি ২২০

আপডেট: ০৫:৫৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২