চট্টগ্রামে নৌ ঘাঁটির মসজিদে বোমা হামলায় পাঁচ আসামির ফাঁসি
- আপডেট: ০১:১৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
- / ১০৩২৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: সাত বছর আগে চট্টগ্রামে নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটির ভেতরের দুটি মসজিদে ১০ মিনিটের ব্যবধানে বোমা হামলার ঘটনায় পাঁচ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
চট্টগ্রামের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক আবদুল হালিম বুধবার এ মামলার রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মনোরঞ্জন দাশ সমকালকে এসব তথ্য জানান।
দণ্ডিত আসামিরা হলেন-নৌবাহিনীর সাবেক সদস্য এম সাখাওয়াত হোসেন, বলকিপার আবদুল মান্নান ও রমজান আলী, বাবুল রহমান ওরফে রনি এবং জেএমবি সদস্য আবদুল গাফফার। তাদের মধ্যে সাখাওয়াত হোসেন পলাতক আছেন, বাকিরা রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।
২০১৫ সালের ১৮ ডিসেম্বর জুমার নামাজের পর মসজিদ দুটিতে বোমা হামলা হয়। দীর্ঘ সময় তথ্য প্রমাণ বিশ্লেষণ করে আজ রায় ঘোষণা করা হলো।







































