০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

কেরানীগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:২৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
  • / ১০৩৬৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে দিনদুপুরে আল-আমিন জুয়েলার্স নামে এক স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দোকানের মালিক স্বপন মন্ডল গুলিবিদ্ধ হয়েছেন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। বুধবার দুপুর পৌনে ২টায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আব্দুল্লাহপুর রসুলপুর বাজার রোডে এ ডাকাতির ঘটনাটি ঘটে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

স্বর্ণের দোকানের কর্মচারী দুর্জয় সরকার বলে, দুটি মোটরসাইকেল যোগে ৬ জনের একদল ডাকাত দোকানে প্রবেশ করে। ডাকাতরা প্রথমে দোকানের মালিক স্বপন মন্ডলকে ধারালো ছুরি ধরে মুহূর্তের মধ্যে স্বর্ণ লুট করা শুরু করে। এসময় দোকানের মালিক স্বপন মন্ডল বাধা দিলে তার ডান পায়ে গুলি করা হয়। তারা যাওয়ার সময় ৪-৫টি বোমাও ফাটিয়েছে।

খবর পেয়ে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হুমায়ুন কবির ও কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি)  শাহাবুদ্দিন কবীর ঘটনাস্থল পরিদর্শন করেন। 

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজামান বলেন, ডাকাতির ঘটনার সঙ্গে জড়িতদের ধরার জন্য সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। ডাকাতরা সবাই হেলমেট পরা ছিল।

ঢাকা/এসএ

শেয়ার করুন

কেরানীগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি

আপডেট: ০৫:২৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২