০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

প্রাইভেটকারের ভেতর থেকে শিক্ষক দম্পতির লাশ উদ্ধার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৩৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
  • / ১০৩৬৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: গাজীপুর মহানগরের গাছার দক্ষিণ খাইলকুর এলাকা থেকে শিক্ষক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) ভোরে স্থানীয় বগারটেক এলাকায় প্রাইভেটকারের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন টঙ্গীর শহীদ স্মৃতি স্কুলের প্রধান শিক্ষক জিয়াউর রহমান মামুন ও তার স্ত্রী আমজাদ আলী স্কুলের সহকারী শিক্ষিকা জেলি আক্তার।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

নিহত শিক্ষক দম্পতির ছেলে মো. মিরাজ জানান, বুধবার (১৭ আগস্ট) টঙ্গীর কামারজুরি এলাকার নিজ বাড়ি থেকে একই গাড়িতে করে শিক্ষক দম্পতি তাদের স্কুলের উদ্দেশে বের হন। স্কুল শেষে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বাড়ির উদ্দেশে রওনা হন। কিন্তু এরপর থেকে তাদের কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। স্বজনরা রাতভর খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।

ভোরের দিকে হায়দ্রাবাদ ব্রিজ এলাকা থেকে ওই গাড়ির ভেতর চালকের আসনে প্রধান শিক্ষক ও পাশেই স্ত্রীর মরদেহ পাওয়া যায়। সেখান থেকে প্রথমে তায়রুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে উত্তরার অপর একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গাজীপুর মহানগরের গাছা থানার ওসি নন্দলাল চৌধুরী জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। ময়মনতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

প্রাইভেটকারের ভেতর থেকে শিক্ষক দম্পতির লাশ উদ্ধার

আপডেট: ১২:৩৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২