০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

অষ্টম দিনের মতো চলছে চা শ্রমিকদের ধর্মঘট

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৩১:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
  • / ১০৩৯৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে সারাদেশের চা বাগানে অনির্দিষ্টকালের ধর্মঘটের অষ্টম দিন চলছে শনিবার। দেশের ১৬৭টি চা বাগানের শ্রমিকরা কাজে না গিয়ে নিজ নিজ এলাকায় সভা-সমাবেশ ও বিক্ষোভ মিছিল চালিয়ে যাচ্ছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এদিকে ধর্মঘটের কারণে বাগানে চা পাতা তোলা বন্ধ থাকায় চা উৎপাদনও বন্ধ রয়েছে। ১৩ আগস্ট থেকে চা শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে অনির্দিষ্টকালের এ ধর্মঘট পালন করছে শ্রমিকরা।

মজুরি বাড়ানোর জন্য বাগান মালিক কর্তৃপক্ষ, মজুরি বোর্ড, চা শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে দুই দফা বৈঠকের পরও দাবি পূরণ না হওয়ায় ধর্মঘট অব্যাহত আছে।

শনিবার সকালে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুর ও চন্ডিছড়া চা বাগানে গিয়ে দেখা যায়, কয়েকশ’ শ্রমিক বাগানের সড়কে বসে স্লোগান দিচ্ছে। এ সময় শ্রমিকদের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলতে দেখা যায়।

শ্রমিকরা বলেন, মালিকপক্ষ আমাদের ১৪৫ টাকা দিতে চায়। আমরা সেটা নেব না। দরকার হলে আমরা না খেয়ে থাকব। যতদিন আমাদের দাবি পূরণ না হয়, ততদিন আমরা চা বাগানের কাজে যোগ দেব না।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতা নৃপেন পাল বলেন, আন্দোলন শুরুর পর থেকে বাগান কর্তৃপক্ষ চা শ্রমিকদের রেশনসহ সব সুযোগ-সুবিধা বন্ধ রেখেছে। শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। দাবি আদায় না হলে আন্দোলন থামবে না।

ঢাকা/এসএ

শেয়ার করুন

অষ্টম দিনের মতো চলছে চা শ্রমিকদের ধর্মঘট

আপডেট: ০১:৩১:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২