০৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

নিপুণের বিরুদ্ধে আদালত অবমাননা মামলার শুনানি কাল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
  • / ১০৩৪৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: চিত্রনায়িকা নিপুণ আক্তারের বিরুদ্ধে চিত্রনায়ক জায়েদ খানের করা আদালত অবমাননা মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে আগামীকাল রোববার (২১ আগস্ট)।

জানা যায়, আদালতের রোববারের কার্যতালিকায় (কজলিস্টে) এ মামলাটি রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে অব্যাহত দ্বন্দ্বের মধ্যে আদালতের নির্দেশ অমান্য করে সংগঠনটির সাধারণ সম্পাদকের চেয়ারে বসা নিয়ে অভিনেত্রী নিপুণের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছিলেন চিত্রনায়ক জায়েদ খান।

এর আগে এ বিষয়ে গত ৬ জুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে নতুন দিন ঠিক করেন। তারই ধারাবাহিকতায় শুনানির জন্যে তালিকায় ওঠে মামলাটি।

গত ২৩ মে শুনানি ৫ জুন পর্যন্ত মুলতবি করেছিলেন আপিল বিভাগ। ওই সময় জায়েদ খানের পক্ষে আইনজীবী ছিলেন আহসানুল করিম ও নাহিদ সুলতানা যুথী। নিপুণের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। তাকে সহায়তা করেন ব্যারিস্টার মো. মোস্তাফিজুর রহমান খান।

ঢাকা/টিএ

শেয়ার করুন

নিপুণের বিরুদ্ধে আদালত অবমাননা মামলার শুনানি কাল

আপডেট: ০২:০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২