০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

সড়কের পাশে গাছে বাঁধা মরদেহ উদ্ধার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:২২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
  • / ১০৩৪১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: মুন্সীগঞ্জের টংগিবাড়ি উপজেলার চান্দের বাজার এলাকায় সড়কের পাশে গাছে বাঁধা এক হোটেল কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ আগস্ট) সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। জানা গেছে, নিহত ওই হোটেল কর্মী গোবিন্দ দাসের বাড়ি ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরে বালিগাঁও এলাকায়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গোবিন্দ দাসের ছেলে নুকুল দাস জানায়, রাত আনুমানিক ১১ টার দিকে তার বাবা ঘর থেকে বের হয়ে যায়। বের হবার সময় ঘরে থাকা ৩০ হাজার টাকা সঙ্গে নিয়ে যায় গোবিন্দ দাস। পরে রাতে আর বাড়ি ফেরেনি তিনি।

তিনি আরও জানায়, সকালে চান্দের বাজার এলাকায় মরদেহের খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে ছুটে যান। পরিবার ও স্থানীয়দের দাবি, সড়কটি নিরব থাকায় সাথে থাকা টাকা ছিনিয়ে নিয়ে তাকে মেরে পরিধানের লুঙ্গিতে পেঁচিয়ে গাছে বেঁধে রেখে যায় ছিনতাইকারীরা। এর আগেও এই সড়কে ছিনতাই ও খুনের ঘটনা ঘটেছে বলেও জানান তারা। 

টংগিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। মৃত ব্যক্তির শরীরে ক্ষত ও রক্ত ঝরার চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি। ওসি আরও জানান, এ ঘটনায় এখনও থানায় মামলা হয়নি।

ঢাকা/এসএ

শেয়ার করুন

সড়কের পাশে গাছে বাঁধা মরদেহ উদ্ধার

আপডেট: ০১:২২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২