০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

জীবনে বড় পরিবর্তন আনছে আলিয়া

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৫২:২৩ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
  • / ১০৩৮৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বিয়ের পরে অনেক মহিলাই আজকাল পদবি বদলান না। বলিউডে আবার এই রীতি বহু পুরনো। কিন্তু এই পথের বিপরীতে হাঁটতে চাইছেন আলিয়া ভট্ট। রণবীর-ঘরনি চান পদবি বদলাতে। ‘ব্রহ্মাস্ত্র’-এর নায়িকা জানিয়েছেন, খুব শীঘ্রই নাম বদলে তিনি ‘আলিয়া ভট্ট কপূর’ হবেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আলিয়া রণবীরকে ভালবাসেন। শুধু সে কারণেই কি স্বামীর কপূর পদবি নিজের নামের সঙ্গে জুড়ছেন আলিয়া? তা নয়। অভিনেত্রী জানান, তিনি ‘ভট্ট’ হওয়ায় ‘কপূর’দের থেকে নিজেকে দলছুট মনে হয় তাঁর। তা ছাড়া রণবীর বিয়ের পর দ্রুত তাঁর পাসপোর্ট বদলে ‘বিবাহিত’ স্ট্যাটাস দেখিয়েছেন। তাই আলিয়াও এ বার চাইছেন ‘কপূর’ হতে।

২০২২ সালের এপ্রিলে মাসে আলিয়া এবং রণবীরের বিয়ে হয়। অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’-এর সেটে প্রেম গাঢ় হয়েছিল জুটির। তার পর বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর পরিণয় এবং সন্তান আগমনের খবর পর পর। আর এ বার নাম বদলের সিদ্ধান্তের কথা জানালেন আলিয়া। যদিও পর্দায় তাঁর নাম আলিয়া ভট্টই থাকবে। বদলে যাবে সরকারি পরিচয়। এক সাক্ষাৎকারে আলিয়া বললেন, ‘‘খুব শীঘ্রই কপূর হব। এটা করতে পেরে আমি খুব খুশি।’’

আলিয়া আগে বলতেন, বদল চান জীবনে। সেই বদল অতিমাত্রায় এসে পড়েছে বলেও পরে জানান। ব্যস্ত সময়সূচি এবং ঘন ঘন বিদেশ ভ্রমণের কারণে তাঁর হাতে আর মোটে সময় নেই। তবে আপাতত হাতে কাজ রাখেননি। সন্তানধারণের এই পর্বে বিশ্রামে থাকতে চান। আর থাকতে চান কপূরদের এক জন হয়ে। আলিয়া বললেন, ‘‘আমি মা হতে চলেছি। আমি আর ভট্ট থাকতে চাই না। কপূররা একসঙ্গে বেড়াতে যায় তখন ‘ভট্ট’ একা বোধ করে।’’

এর পর অবশ্য আলিয়া বলেন, “আমি সব সময় আলিয়া ভট্ট-ই ছিলাম এবং থাকব। কিন্তু এখন থেকে আলিয়া ভট্ট কপূরও হলাম।”

ঢাকা/টিএ

শেয়ার করুন

জীবনে বড় পরিবর্তন আনছে আলিয়া

আপডেট: ০২:৫২:২৩ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২