শতকের পথে সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন
- আপডেট: ১২:৪৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
- / ১০৩৫০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: টানা ৯১ বার পিছিয়ে এখন শতকের পথে হাঁটছে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ। আজ ২৪ আগস্ট মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা র্যাব প্রতিবেদন দাখিল করেনি। এজন্য ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রট দেবদাস চন্দ্র অধিকারীর আদালত প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছে আদালত। এ নিয়ে মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষ করার জন্য এখন পর্যন্ত ৯১ বার তারিখ নিয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের অতিরিক্ত সুপারিন্টেনডেন্ট খন্দকার শফিকুল আলম প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হলে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী এ আদেশ দেয়। এর আগে মামলার তদন্ত শেষ করতে দেরি হওয়ায় অসন্তোষ প্রকাশ করে পৃথক দুটি আদালত।
৯১ বার পেছালো সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ। আগামী ২৬ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।
প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি নিজ ভাড়া বাসায় খুন হয়। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আট জন। অপর আসামিরা হলো- বাড়ির নিরাপত্তাকর্মী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুন, পলাশ রুদ্র পাল, তানভীর ও আবু সাঈদ।
আরো পড়ুন: শ্বশুরের বিশেষ অঙ্গ কেটে দিলো গৃহবধূ
শুক্র ও শনিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের আদেশ জারি
নরসিংদী স্টেশনে তরুণী হেনস্তা: মার্জিয়ার জামিন স্থগিত
ঢাকা/এসএ




































