বিজয়নগরে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট
- আপডেট: ০৭:১৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
- / ১০৩০৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: রাজধানীর বিজয়নগরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট কাজ করছে।
আজ বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার পর ওই ভবনে আগুন লাগে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
রাফি আল ফারুক বলেন, সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে রাজধানীর বিজয়নগরের একটি ভবনে আগুন লেগেছে বলে খবর পাই। প্রাথমিকভাবে জানতে পেরেছি, ভবনটিতে খাওয়ার আড্ডা নামে একটি রেস্টুরেন্ট রয়েছে। সেই ভবনের টপ ফ্লোরে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আমাদের ছয়টি ইউনিট কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর জানাতে পারেননি তিনি।
আরও পড়ুন: আগের অবস্থায় ফিরছে ডিমের বাজার।
ঢাকা/টিএ







































