০৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

ওষুধের দোকান ২৪ ঘণ্টাই খোলা থাকবে: জাহিদ মালেক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
  • / ১০৪২৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, রাত ১২টার পর ফার্মেসি বন্ধ রাখার কোনো নির্দেশনা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি। আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্যশিক্ষা নিয়ে অনুষ্ঠিত এক সভায় স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ফার্মেসি বন্ধ রাখার বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তা ২৪ ঘণ্টাই খোলা থাকা প্রয়োজন। ওষুধের দোকান বন্ধ থাকবে না, এটা খোলা থাকবে। সিটি করপোরেশন যদি এমন কিছু বলে থাকে তা আলোচনা করেই সুরাহা করতে হবে

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এর আগে গত ২২ আগস্ট প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আওতাধীন এলাকায় কোন প্রতিষ্ঠান কখন খোলা থাকবে তা জানানো হয়। তাতে সাধারণ ওষুধের দোকান রাত ১২টায় এবং হাসপাতালের সঙ্গে সংযুক্ত নিজস্ব ওষুধের দোকান রাত ২টার মধ্যে বন্ধ করার কথা বলা হয়।

প্রসঙ্গত, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই এলাকার সকল দোকান-পাট, শপিংমল, মার্কেট ও বিপনীবিতান বন্ধ করার শেষ সময় রাত ৮টা। কাঁচাবাজার, ব্যবসায়িক বা বাণিজ্যিক প্রতিষ্ঠান ও স্থাপনা রাত ১০টার মধ্যে বন্ধ করতে হবে । এই এলাকার সব ধরনের রেস্তোরাঁ ও খাবার দোকানের রান্নাঘর বন্ধ হবে রাত ১০টার মধ্যে। তবে খাবার সরবরাহ করা যাবে ১১টা পর্যন্ত। চলচ্চিত্র প্রেক্ষাগৃহসহ চিত্ত-বিনোদনমূলক প্রতিষ্ঠান বা স্থাপনা রাত ১১টা পর্যন্ত, সাধারণ ওষুধের দোকান রাত ১২টা পর্যন্ত এবং হাসপাতালের সঙ্গে সংযুক্ত নিজস্ব ওষুধের দোকান রাত ২টা পর্যন্ত খোলা রাখা যাবে।

এতে আরও বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এখতিয়ারধীন সব এলাকায় শৃঙ্খলা আনতে এবং ঢাকা শহর পরিচালনায় সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে জনস্বার্থে বৃহস্পতিবার থেকে এ সময়সূচি অনুযায়ী সবকিছু পরিচালিত হবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এ সিদ্ধান্ত কার্যকর হবে।

গত ১৬ জুন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা নির্দেশনা মোতাবেক বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মূল্যবৃদ্ধিজনিত পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে রাত ৮টার পর দোকান, শপিংমল, মার্কেট, বিপনী বিতান, কাঁচাবাজার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ওই নির্দেশনার অনুবৃত্তিক্রমে ও জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হলো, যা পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলেও জানানো হয়েছে।

আরো পড়ুন: জেআরসির বৈঠকে জোর দেওয়া হবে তিস্তার পানি বণ্টনে

ঢাকা/এসএ

শেয়ার করুন

ওষুধের দোকান ২৪ ঘণ্টাই খোলা থাকবে: জাহিদ মালেক

আপডেট: ০৪:০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২