০৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

জয় দিয়ে এশিয়া কাপ শুরু আফগানিস্তানের

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৪৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
  • / ১০৪০৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে এ প্রকার উড়িয়ে দিয়েই দাপুটে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে আফগানিস্তান। প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে ১০৫ রান করে শ্রীলঙ্কা। জবাবে আট উইকেটের বিশাল জয় পায় আফগানরা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচ টস গুরুত্বপূর্ণ ছিল। সেটা পক্ষে যায় আফগান অধিনায়ক মোহাম্মদ নবীর। ফ্রেশ ও কিছুটা ঘাষের উইকেটে শুরুতে বোলিং নিতে তিনি ভুল করেননি। আফগান পেসার ফজল হক ফারুকি ও নাবিন উল হক ভুল করেননি উইকেটের সুবিধা নিতে। শুরুর ৫ রানে ৩ উইকেট তুলে নেন তারা।

লঙ্কান ওপেনার কুশল মেন্ডিস (২) ও তিনে নামা আশালঙ্কাকে (০) ফেরান ফারুকি। ওপেনার পাথুন নিশাঙ্কাকে (৩) ফেরান নাভিন উল। চারে নামা ধানুশকা গুনাথিলাকা ও পাঁচে নামা ভানুকা রাজাপক্ষে ৪৪ রানের জুটি গড়েন। ওই জুটি ভাঙে গুনাথিলাকা ১৭ রান করে ফিরলে। এরপরই ওয়ানিন্দু হাসারাঙ্গা (২) ও অধিনায়ক দাসুন সানাকা (০) আউট হন। 

শ্রীলঙ্কা ৬৪ রানে হারায় ৬ উইকেট। বিপদে ভরসা দিতে পারেননি সেট ব্যাটার রাজাপক্ষে। তিনি দলের পক্ষে ২৯ বলে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলে আউট হন। পাঁচটি চার ও একটি ছক্কা মারেন তিনি। ৬৯ রানে ৮ ও ৭৫ রানে ৯ উইকেট হারান দলকে একশ’ ছাড়ানো পুঁজি দেন চামিকা করুনারত্নে। তিনি খেলেন ৩৮ বলে ৩৫ রানের ইনিংস।

জবাব দিতে নেমে দুই আফগান ওপেনার হযরতুল্লাহ জাজাই এবং রহমানুল্লাহ গুরবাজ ঝড়ো শুরু করেন। ৬.১ ওভারে ৮৩ রানে প্রথম উইকেট হারায় আফগানরা। ফিরে যাওয়ার আগে গুরবাজ ১৮ বলে ৪০ রানের এক ঝড় দেখান। তিনি চারটি ছক্কার সঙ্গে তিনটি চারের মার দেখান।

দল জয়ের কাছাকাছি পৌঁছে যাওয়ায় ব্যাট একটু নামিয়ে খেলেন জাজাই। তিনি ২৮ বলে ৩৭ রানের ইনিংস খেলেন। পাঁচটি চার মারেন তিনি। ছক্কা তোলেন একটি। এছাড়া জয় হতে তিন রান দূরে থাকতে রান আউট হন তিনে নামা ইব্রাহিম জাদরান। তিনি ১৩ বলে ১৫ রান যোগ করেন। আফগানদের হয়ে ৩.৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ফজল হক। এছাড়া মুজিব উর ও মোহাম্মদ নবী দুটি করে উইকেট নেন।

আরো পড়ুন: ভারতীয় ফুটবলের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা

ঢাকা/এসএ

শেয়ার করুন

জয় দিয়ে এশিয়া কাপ শুরু আফগানিস্তানের

আপডেট: ১২:৪৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২