ফয়েল পেপার বক্স উৎপাদন শুরু করেছে সোনালী পেপার
- আপডেট: ০৯:২১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
- / ১০৪৩০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: নতুন পণ্য অ্যালুমিনিয়াম ফয়েল পেপার বক্সের উৎপাদন শুরু করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। সোমবার (২৯ আগস্ট) কোম্পাটির এ নতুন উৎপাদন শুরু হয়েছে।
সোমবার (২৯ আগস্ট) দুপুর ৩ টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৭৫তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জানা গেছে, সোনালী পেপারের এই নতুন উৎপাদন লাইনটির সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ব্যবহার করে কোম্পানিটি বছরে আনুমানিক ২ কোটি ৮০ লাখ পিস অ্যালুমিনিয়াম ফয়েল পেপার বক্স উৎপাদন করতে পারবে এবং বছরে এর এর থেকে প্রায় ১৯ কোটি ৬০ লাখ টাকা অতিরিক্ত বিক্রয় রাজস্ব আয় সম্ভব হবে।
এর আগে, গত বছরের মে মাসের ২৪ তারিখে সোনালী পেপারের পরিচালনা পর্ষদ অ্যালুমিনিয়াম ফয়েল পেপার বক্স উৎপাদনের জন্য নতুন মেশিন স্থাপনের মাধ্যমে এই নতুন উৎপাদন লাইনটি স্থাপনের ঘোষণা দেয়।
অন্যদিকে, নতুন এই উৎপাদন লাইনে চায়নিজ কোম্পানি জাংজিগাং ফিনিসেস অ্যালুমিনিয়াম ফয়েল কোম্পানি লিমিটেড থেকে আমদানিকৃত মেশিন ব্যবহার করা হয়েছে। নতুন মেশিনে কোম্পানিটি দিনে এক লাখ পিস ফয়েল পেপার উৎপাদন করতে পারবে।
৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২২-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ০৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৯ পয়সা।
আরও পড়ুন: বাণিজ্যিক উৎপাদনে প্যারামাউন্ট টেক্সটাইলের সহযোগী কোম্পানি
ঢাকা/টিএ



































