চার উইকেট হারিয়ে খাদের কিনারায় বাংলাদেশ
- আপডেট: ০৮:৩০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
- / ১০৪৭২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ব্যাটিং সহায়ক উইকেট। বড় রানের আশায় শুরুতে ব্যাটিং নিয়েছেন অধিনায়ক সাকিব। কিন্তু শুরু ভালো হয়নি তার দলের। চার উইকেট হারিয়ে খাদের কিনারায় বাংলাদেশ। শুরুতে ব্যর্থ হয়ে ফিরেছেন দুই ওপেনার নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান ও মুশফিক।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বাংলাদেশ ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫০ রান বাংলাদেশের। নাইম ৮ বলে ৬ রান, বিজয় ১৪ বলে ৫ রান, সাকিব ৯ বলে ১১ রান, এবং মেুশফিক ৪ বলে ১ রানে ফিরেছে। রিয়াদ ১০ বলে ১০ রান আর আফিফ আছে ১৪ বলে ১২ রানে ক্রিজে।
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, এনামুল হক, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদি, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: হজরতুল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবী, রশিদ খান, আজমাতুল্লাহ ওমারজাই, নাবিন উল হক, মুজিব উর রহমান, ফজল হক ফারুকি।
আরো পড়ুন: মাঠে নামলেই সাকিবের সেঞ্চুরি
ঢাকা/এসএ





































