ইডির জেরার মুখে নোরা ফতেহি
- আপডেট: ১২:৩৩:০৩ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
- / ১০৩৯১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ইডির জেরার মুখে নোরা ফতেহি। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে আর্থিক তছরুপের মামলায় জড়িয়েছে তাঁর নাম। ২০০ কোটি টাকা তছরুপের অভিযোগে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর।
সূত্রের খবর, সুকেশের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে অভিনেত্রী নোরাকে। কোটি কোটি টাকা তছরুপের মামলায় একই সঙ্গে নাম জড়িয়েছে বলি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজেরও। অতিরিক্ত চার্জশিটে তাঁর নামও জু়ড়েছে ইডি। কিছু দিন আগেই প্রকাশ্যে এসেছিল এই খবর।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
শুধু জ্যাকলিন নয়, একই মামলায় প্রশ্নের মুখে নোরা ফতেহি। সুকেশের দেওয়া দামি উপহার উপভোগ করেছেন নোরাও। এই প্রতারণা মামলায় অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য একাধিক বার তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুধু তাই নয়, ডিসেম্বরেই জানা গিয়েছিল ইডির হয়ে এবং সুকেশের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন নোরা।
আরও পড়ুন: আবারও ইডির জেরার মুখে জ্যাকলিন
ঢাকা/টিএ




































