০৬:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

ইতিহাসের সবচেয়ে উষ্ণ আগস্ট মাস দেখল চীন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২
  • / ১০৩২৯ বার দেখা হয়েছে

গত মাসে চীনের দক্ষিণাঞ্চলে যে তীব্র দাবদাহ বয়ে গেছে তাতে বিশেষজ্ঞরা বিশ্বের ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবদাহ বলে মন্তব্য করেছেন। এ সময় সিচুয়ান প্রদেশ ও চংকিং শহরে কয়েক দিন ধরে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা ছিল।

চীনের আবহাওয়া দপ্তরের বরাতে সিসিটিভির প্রতিবেদনে বলা হয়, চীনজুড়ে গত মাসে গড় তাপমাত্রা ছিল ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা দেশটির গড় তাপমাত্রার চেয়ে ১ দশমিক ২ ডিগ্রি বেশি। গত মাসে দেশটির ২৬৭ টি আবহাওয়া কেন্দ্র সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড নথিভুক্ত করে। রেকর্ড অনুযায়ী, এবারের আগস্ট মাস ছিল চীনের তৃতীয়-শুষ্কতম। গড় বৃষ্টিপাতের চেয়ে এবার ২৩ দশমিক ১ শতাংশ কম বৃষ্টি হয়েছে।

আবহাওয়া দপ্তরের বরাতে সিসিটিভি আরও বলেছে, এবারের আগস্ট মাসে উচ্চ তাপমাত্রার দিনগুলোতে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা অনেক বেশি ছিল। আঞ্চলিক উচ্চ-তাপমাত্রা প্রক্রিয়া চীনের ওপর প্রভাব ফেলছে।

বিজ্ঞানীরা বলছেন, মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহ, খরা এবং আকস্মিক বন্যার মতো চরম আবহাওয়া আরও ঘন ঘন এবং তীব্র হয়ে উঠছে।

আরো পড়ুন: ডাইনি সন্দেহে তিন নারীকে পিটিয়ে হত্যা

ঢাকা/এসএ

শেয়ার করুন

ইতিহাসের সবচেয়ে উষ্ণ আগস্ট মাস দেখল চীন

আপডেট: ০৬:০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২