প্রতিবেদনে বলা হয়, পাঁচ বছর পর আগামী মাসে ক্ষমতাসীন দলের নেতৃত্বের রদবদলের সময় দলীয় সংবিধান সংশোধন করা হবে। কিছু বিশ্লেষক বলছেন, নতুন উদ্যোগের মধ্য দিয়ে দলে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কর্তৃত্ব ও মর্যাদাকে আরও সুসংহত করা হতে পারে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
শুক্রবার সিনহুয়া জানিয়েছে, পলিটব্যুরো পরিবর্তনগুলি নির্দিষ্ট না করেই শি জিনপিংয়ের সভাপতিত্বে এক বৈঠকে দলীয় সংবিধানের একটি খসড়া সংশোধনী নিয়ে আলোচনা হয়েছে।
আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া কংগ্রেস তৃতীয় দফায় প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বাড়াবে বলে প্রতীয়মান হচ্ছে। এর মধ্য দিয়ে মাও সেতুং-এর পর চীনের সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবে নিজের অবস্থানকে আরও সংহত করার সুযোগ পাবেন শি জিনপিং।
ঢাকা/এসএম









































