০৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

নাচার সময় হার্ট অ্যাটাকে মঞ্চেই নৃত্যশিল্পীর মৃত্যু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৯:৫৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
  • / ১০৩৫৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: সনাতন ধর্মীয় অনুষ্ঠানে পারফর্ম করতে এসেছিলেন যোগেশ গুপ্তা নামের একজন নৃত্যশিল্পী। কিছুক্ষণ নাচার পরই তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

এমন ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। সাংবাদিক নরেন্দ্র নাথ মিশ্র তার টুইটার থেকে ভিডিওটি শেয়ার করেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

দুই মিনিট ২০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, গণেশ উৎসবে দেবী পার্বতীর পোশাকে এক মেয়েকে মঞ্চে নাচতে। কিছুক্ষণ নাচার পর হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। এরপর বেশকয়েকবার ওঠারও চেষ্টা করেন। হাত-পা নাড়াচাড়া করতে দেখা যায় তাকে। শেষমেশ মারা যান ওই নৃত্যশিল্পী।

ঘটনাস্থলে উপস্থিত সবাই ভেবেছিলেন যে, অভিনয়ের অংশ হিসেবেই এতক্ষণ মাটিতে পড়ে আছেন যোগেশ। কিন্তু ভুল ভাঙে যখন শিবের পোশাক পরিহিত অন্য একজন শিল্পী মঞ্চে এসে তাকে পরীক্ষা করেন। তখনও যোগেশ স্বাভাবিকভাবেই নিশ্বাস নিচ্ছিলেন।

পরে যোগেশ গুপ্তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা জানান, যোগেশের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে।

এর আগে ধর্মীয় অনুষ্ঠানে হনুমান সেজে নাচার সময় হার্ট অ্যাটাকে মারা গেছেন রবি শর্মা নামের এক যুবক। ব্যথায় মঞ্চেই লুটিয়ে পড়লেন। উপস্থিত দর্শকেরা প্রথমে অভিনয় মনে করলেও পরে অসুস্থতার বিষয়টি বুঝতে পারেন।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের মৈনপুরীতে। হনুমানবেশে রাম ভজনের সুরে নাচার সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মঞ্চেই লুটিয়ে পড়েন ওই যুবক।

আরও পড়ুন: ব্রিটেনের আনুষ্ঠানিকভাবে রাজা হলেন চার্লস

ঢাকা/টিএ

শেয়ার করুন

নাচার সময় হার্ট অ্যাটাকে মঞ্চেই নৃত্যশিল্পীর মৃত্যু

আপডেট: ০৯:৫৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২