কোনো জমি অনাবাদি রাখা যাবে না: প্রধানমন্ত্রী
- আপডেট: ০২:২২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
- / ১০৩০১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: খাদ্য সংকট মোকাবিলায় ফসলের উৎপাদন আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেশি ফসল উৎপাদনের স্বার্থে কোনো জমি যাতে অনাবাদী না থাকে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে আজ মঙ্গলবার এই নির্দেশনা দেন তিনি। একনেক চেয়ারপারসন হিসেবে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
গণভবন থেকে ভার্সুয়ালি সভায় সংযুক্ত হন তিনি। রাজধানীর শেরে বাংলানগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে একনেকের মূল সভা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে নিজেদের ফসল উৎপাদনের জোর দিতে হবে। দেশের মাটি ও মানুষকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীর হতে হবে।
তিনি আরো বলেন, খাদ্য চাহিদা মেটাতে আরও বেশি করে ফসল ফলাতে হবে। আমাদের মাটি উর্বর। নিজের ফসল নিজেদেরই আরও বেশি করে ফলন করতে হবে।
বৈঠক শেষে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর বিভিন্ন নির্দেশনা এবং একনেকের অন্যান্য কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ সময় সাংবাদিকদেও বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
আরো পড়ুন: সাড়ে ৮ হাজার কোটি টাকার ৬ প্রকল্প অনুমোদন
ঢাকা/এসএ







































