০৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

করোনা শনাক্তের হার বেড়ে ১২ শতাংশের উপরে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৪৮:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
  • / ১০৩৫৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় ৫২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ৭২ শতাংশ। এর আগে গত ২০ জুলাই শনাক্তের হার ছিল ১২ দশমিক ২০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৯ দশমিক ৬৬ শতাংশ। 

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৪৬৮ জন ঢাকা বিভাগের, ১৫ জন ময়মনসিংহের, ৭ জন চট্টগ্রাম বিভাগের, ১৯ জন রাজশাহী বিভাগের, ২ জন রংপুর বিভাগের, ৯ জন খুলনা বিভাগের, ৫ জন বরিশাল বিভাগের ও ২ জন সিলেট বিভাগের।

দেশে গত আগস্টের শুরুর দিকে করোনা শনাক্তের হার কমতে শুরু করে। এরপর গত ২ সেপ্টেম্বর ৬ শতাংশের ওপর উঠে আসে শনাক্তের হার। ৫ সেপ্টেম্বর শনাক্তের হার ছিল ৬ দশমিক ৬৮ শতাংশ। এরপর থেকেই করোনা শনাক্তের হার ক্রমান্বয়ে বাড়ছে।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ১৭ হাজার ৬১৪ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৩৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। এই সময়ে করোনা আক্রান্ত ২৮৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৬০ হাজার ৬১৫ জন।

আরও পড়ুনঃআর একজন রোহিঙ্গাকেও ঢুকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা/এসএম

শেয়ার করুন

করোনা শনাক্তের হার বেড়ে ১২ শতাংশের উপরে

আপডেট: ০৫:৪৮:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২