অতিরিক্ত জেলা জজ হিসেবে ১১২ বিচারকের পদোন্নতি
- আপডেট: ০৬:১৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
- / ১০৪৬৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ১১২ যুগ্ম জেলা জজকে অতিরিক্ত জেলা জজ হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। রোববার (২৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এ বিচারকদের যুগ্ম জেলা ও দায়রা জজ পদ থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি প্রদানপূর্বক পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নতুন কর্মস্থলে নিয়োগ/বদলি করা হলো।
পদোন্নতি পাওয়া বিচারকদের বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে অবিলম্বে যোগদানের জন্য অনুরোধ করা হয়েছে প্রজ্ঞাপনে। পদোন্নতিপ্রাপ্তদের তালিকা দেখতে ক্লিক করুন
আরও পড়ুন: প্রধান বিচারপতির দায়িত্বে মো. নূরুজ্জামান
ঢাকা/এসএ








































