১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

রাশিয়ায় স্কুলে বন্দুক হামলায় নিহত বেড়ে ১৩

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:০১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
  • / ১০৩৭৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: মধ্য রাশিয়ার একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে অন্তত ১৩ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন। দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নিহতদের মধ্যে সাতজন শিশু রয়েছে। তারা ইজেভস্ক শহরের স্কুলের শিক্ষার্থী। ওই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা প্রায় এক হাজার। বন্ধুকধারীও ওই স্কুলের একজন প্রাক্তন শিক্ষার্থী। এ ঘটনার পরে তিনিও আত্মহত্যা করেছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

রাশিয়ার গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, গুলির ঘটনায় ঘটনাস্থলে ভবনের ভেতরে আতংক ছড়িয়ে পড়ে। এছাড়া ক্লাস রুমের মেঝেতে রক্ত গড়িয়ে পড়তে দেখা গেছে। বুলেটের আঘাতে একটি জানালা ফুটো হয়ে যেতে দেখা গেছে। এ সময় শিক্ষার্থীদেরকে ডেস্কের নিচে ভয়ে কুকড়ে যেতে দেখা গেছে। 

নিহতদের মধ্যে দুজন শিক্ষক এবং দুইজন নিরাপত্তারক্ষীও আছেন বলে জানিয়েছেন রুশ কর্মকর্তারা। কর্মী ও শিশু শিক্ষার্থীদেরকে স্কুল ভবন থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয় এক এমপি বলেছেন, বন্দুকধারীর হাতে দুটি পিস্তল ছিল। বন্দুকধারীর মুখমণ্ডল ও ঘাড় কাপড়ে ঢেকে রাখা ছিল। শুধু চোখ খোলা ছিল। তার গায়ে যে টি-শার্ট ছিল, তাতে নাৎসি প্রতীকও মিলেছে বলে জানিয়েছে রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস।

এ হামলার ঘটনায় ওই অঞ্চলে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত শোক ঘোষণা করা হয়েছে। যে স্কুলে হামলা হয়েছে, সেটি ৬ লাখ ৫০ হাজার বাসিন্দার ইঝেভস্ক শহরের কেন্দ্রে অবস্থিত। এর কাছেই একাধিক সরকারি ভবন রয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানে হেলিকপ্টার দুর্ঘটনায় ৬ সেনা নিহত

ঢাকা/এসএ

শেয়ার করুন

রাশিয়ায় স্কুলে বন্দুক হামলায় নিহত বেড়ে ১৩

আপডেট: ০৬:০১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২