০১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

পাকিস্তান দলে দুঃসংবাদ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৫৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
  • / ১০৩৮১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: এশিয়া কাপে দুর্দান্ত বোলিং ও দুই ছক্কায় দলকে ফাইনালে উঠানো ইনিংস খেলে মহাতারকায় পরিণত হন পাকিস্তানের পেসার নাসিম শাহ। বাবর আজমের দলের গৃরুত্বপূর্ণ সদস্য এখন তিনি। এবার সেই নায়ককে নিয়ে দুঃসংবাদ ভেসে এলো পাকিস্তান শিবিরে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দলের এ তরুণ সিমার। অর্থাৎ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বৃহস্পতিবারের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দেখা যাবে না তাকে।

জিও টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়েছেন নাসিম শাহ। এরই সঙ্গে বুকে সংক্রমণ যোগ হয়েছে। শ্বাস নিতে বাধাগ্রস্ত হচ্ছে তার। 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একজন মুখপাত্র বলেছেন, প্রচণ্ড জ্বর হওয়ায় নাসিমকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার ডেঙ্গু পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষা করিয়েছেন চিকিৎসকরা।  রিপোর্ট এলে বোঝা যাবে সমস্যাটা কোথায়।  মেডিকেল রিপোর্টের ফলের ওপর নির্ভর করছে পরের ম্যাচগুলো নাসিম খেলতে পারবে কিনা! তবে আগের তুলনায় বেশ ভালো এখন নাসিম। জ্বর কমতির দিকে। 

প্রসঙ্গত, পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হচ্ছে। সিরিজের প্রথম ৪ ম্যাচ করাচিতে অনুষ্ঠিত হয়েছে। বাকি ৩ ম্যাচ লাহোরে অনুষ্ঠিত হবে। তার আগেই শারীরিক অসুস্থতায় হয়তো এ পেসার ছিটকে গেলেন সিরিজ থেকে।

আরও পড়ুন: ম্যানেজার পদ থেকে বাদ নাফীস ইকবাল

ঢাকা/এসএ

শেয়ার করুন

পাকিস্তান দলে দুঃসংবাদ

আপডেট: ১১:৫৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২