সূচকের পতনে কমেছে লেনদেন
- আপডেট: ০২:১৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২
- / ১০৪৯৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০২ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই মার্কেটে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসএমইএক্স সূচক ৩৯ পয়েন্ট বা ২.৩৩ শতাংশ কমেছে। এদিন সূচকের সাথে কমেছে টাকার অংকে লেনদেনের পরিমান। আজ লেনদেন কমেছে দুই কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ এসএমইতে ৬ কোটি ৪৩ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২ কোটি ১৩ লাখ ১৫ হাজার টাকা কম। গত কার্যদিবসে এসএমইতে ৪ কোটি ৩০ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসএমইএক্স সূচক ৩৯ পয়েন্ট বা ২.৩৩ শতাংশ কমে অবস্থান করছে ১ হাজার ৬৫০ পয়েন্টে।
আজ এসএমইতে ১৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৪টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। আর ৯টি কোম্পানির শেয়ার দর কমেছে।
আরও পড়ুন: সামিট পাওয়ার স্পট মার্কেটে যাচ্ছে কাল
ঢাকা/এসএ




































