০৬:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

ভেনিজুয়েলায় ভূমিধসে ২৫ জনের মৃত্যু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৫০:১২ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২
  • / ১০৩৩১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: ভারি বৃষ্টির পর পর্বতগুলো থেকে বড় বড় গাছের গুঁড়ি ও আবর্জনা নদী দিয়ে নেমে এসে তেখেরিয়াস শহরকে লণ্ডভণ্ড করে দেয়। ভেনিজুয়েলার মধ্যাঞ্চলে ভারি বৃষ্টির পর পাঁচটি ছোট নদীতে দেখা দেওয়া আকস্মিক বন্যা। খবর রয়টার্সের।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

টানা বর্ষণে পাহাড়ি এলাকায় ভূমিধসে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৫২ জন নিখোঁজ রয়েছে বলে দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন।

ভারি বৃষ্টির পর শনিবার সন্ধ্যায় আশপাশের পর্বতগুলো থেকে বড় বড় গাছের গুঁড়ি ও আবর্জনা নদীগুলো দিয়ে নেমে এসে লাস তেখেরিয়াস শহরকে লণ্ডভণ্ড করে দেয়। এলাকাটি রাজধানী কারাকাস থেকে ৬৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

দেশটি কর্মকর্তারা জানান, মাত্র ৮ ঘণ্টার মধ্যে এক মাসের সমপরিমাণ বৃষ্টি হয়েছে। এতে সৃষ্ট আকস্মিক বন্যায় তেখেরিয়াস এলাকার পানি সরবরাহের পাম্পগুলো ভেসে গেছে।

তারা আরও জানান, সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাদা ও পাথরের নিচে আটকা পড়া লোকজনকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি সামরিক বাহিনী ও উদ্ধারকারীরা জীবিতদের খোঁজে নদীর তীরগুলোতে তল্লাশি চালাচ্ছে।

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এক টুইটে বলেছেন, তিনি ওই অঞ্চলকে দুর্যোগকবলিত এলাকা হিসেবে চিহ্নিত করে তিন দিনের শোক ঘোষণা করেছেন।

আরও পড়ুন: থাইল্যান্ডে ডে-কেয়ার সেন্টারে গুলিতে ২২ শিশুসহ নিহত ৩৪

ঢাকা/এসএ

শেয়ার করুন

ভেনিজুয়েলায় ভূমিধসে ২৫ জনের মৃত্যু

আপডেট: ১২:৫০:১২ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২