সড়কে শৃঙ্খলা ফেরাতে নিসচা দাউদকান্দি শাখার স্মারকলিপি প্রদান
- আপডেট: ০৭:৪০:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২
- / ১০৪১৮ বার দেখা হয়েছে
আলমগীর হোসেন (দাউদকান্দি): সড়কে শৃঙ্খলা ফেরাতে সড়ক পরিবহন আইনের বিধিমালা চূড়ান্ত করার দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখা।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জাতীয় নিরাপদ সড়ক দিবসের কর্মসূচির অংশ হিসেবে ১০ অক্টোবর সোমবার বেলা ১১টায় একযোগে সারাদেশে কেন্দ্রীয় ও শাখা পর্যায়ে স্থানীয় প্রশাসনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর ‘সড়কে শৃঙ্খলা ফেরাতে সড়ক পরিবহন আইনের বিধিমালা চূড়ান্ত করার দাবি জানিয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়েছে।
এরই অংশ হিসেবে নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার পক্ষ থেকে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিনুল হাসান কে স্মারকলিপি প্রদান করা হয়।
নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার সদস্য সচিব আলমগীর হোসেন এর নেতৃত্বে এসময় সদস্য কবি মো. আলী আশরাফ খান, মোঃ সাইফুল ইসলাম স্বপন, নারায়ণ বনিক, তুষার কান্তি ঘোষ, মোঃ ইব্রাহিম সরকার রাসেল, মোঃ আবুল হাসান ফারুক, মোঃ সোহেল মিয়া, শাহজালাল সরকার সাজু ও মোঃ ইব্রাহিম খলিল উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসানের সাথে নিসচা সদস্যরা আসন্ন ২২ অক্টোবর “জাতীয় নিরাপদ সড়ক দিবস” উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা করেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কৃপায় খালেদা জিয়া কারাগারের বাইরে আছেন: তথ্যমন্ত্রী
ঢাকা/এসএ








































