০২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

বিনিয়োগে পর্যাপ্ত সুযোগ ও নিরাপত্তা দিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৯:০৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
  • / ১০৩৯৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে পর্যাপ্ত সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার, যা বিনিয়োগকারীদের জন্য খুবই আকর্ষণীয়। সব বিনিয়োগে নিরাপত্তা দেয়া হচ্ছে। এখানে রয়েছে বিশাল বাজার। যেকোনো দেশ এখানে বিনিয়োগ করলে লাভবান হবে। দেশে এখন উন্নয়ন দৃশ্যমান বলে জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এশিয়ান ট্রেড প্রমোশন ফোরাম (এটিপিএফ)-এর দুদিনব্যাপী ৩৫তম সিইও সভার উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসব কথা বলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশের গুরুত্বপূর্ণ স্থানে একশ’টি বিশেষ অর্থনৈতিক এলাকা গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলেছে। বেশ কয়েকটি ইপিজেডের কাজ প্রায় শেষ পর্যায়ে। এখানে বিভিন্ন দেশের বিনিয়োগের সুযোগ রয়েছে।

‘বাংলাদেশে পর্যাপ্ত দক্ষ জনশক্তি রয়েছে। এখানে রয়েছে প্রায় ১৭ কোটি মানুষের বড় বাজার। পাশাপাশি রয়েছে ভারত ও চীনের বিশাল বাজার। কম খরচে বাংলাদেশে পণ্য উৎপাদন করে রপ্তানির সুযোগও রয়েছে।’

টিপু মুনশি বলেন, ‘করোনার কারণে বিগত প্রায় আড়াই বছর ধরে বিশ্বব্যাপী চলা মন্দার মাঝেও বাংলাদেশের অর্থনীতি সচল ছিল। সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জ্বালানি ও গ্যাস সংকটের কারণে বিশ্বব্যাপী বিরূপ প্রভাব পড়েছে। বাংলাদেশও এর বাইরে নয়। তারপরও বাংলাদেশের অর্থনীতি সঠিক পথেই এগিয়ে যাচ্ছে। মাথাপিছু আয় বাড়ছে, সব অর্থনীতির সূচক ইতিবাচক ধারায় এগিয়ে যাচ্ছে।’

আরও পড়ুন: বিদ্যুৎ সবাই পাবে, তবে বাধ্য হয়ে কিছুটা মিতব্যয়ী হতে হচ্ছে: প্রধানমন্ত্রী

এটিপিএফের মোট সদস্য ২৩টি দেশ। এ বছর তিন দিনব্যাপী (১৮-২০ অক্টোবর) ৩৫তম সিইও সভা ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। এ সভায় বিষয়ভিত্তিক আলোচনার পাশাপাশি যৌথ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন, নেটওয়ার্ক শক্তিশালীকরণের মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণ, আঞ্চলিক বাণিজ্যে সমস্যা চিহ্নিত করে সরাসরি যোগাযোগ করে তা সমাধানের সুযোগ সৃষ্টি করা হয়।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, জেটরো চেয়ারম্যান নবুহিকো সাসাকি এবং এফবিসিসিআই সভাপতি মো. জসিমউদ্দিন।

আরও পড়ুন: ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর কোচিং সেন্টার বন্ধ

বাণিজ্যমন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য দেয়ার আগে এই ফোরামের কো-চেয়ারম্যান ও জেটরোর চেয়ারম্যান নবুহিকো সাসাকির সঙ্গে বৈঠক করেন। এ সময় মন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধির আহ্বান জানান এবং প্রযুক্তিগত ক্ষেত্রে সহযোগিতা চান।

রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসানের সভাপতিত্বে সভার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, জেটরো’র চেয়ারম্যান নবুহিকো সাসাকি এবং এফবিসিসিআই-এর প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন।

ঢাকা/এসএ

শেয়ার করুন

বিনিয়োগে পর্যাপ্ত সুযোগ ও নিরাপত্তা দিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী

আপডেট: ০৯:০৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২