০১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

অজিদের বিদায় করে সেমিতে ইংল্যান্ড

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৪৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
  • / ১০৩০৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: শ্রীলংকার বিদায় আগেই নিশ্চিত হয়ে গেছে। তাদের আজ ছিল নিয়ম রক্ষার ম্যাচ। তবে ভাগ্য ঝুলছিল ইংল্যান্ডের। শুধু জিতলেই হবে না, রান রেটেও এগিয়ে থাকতে হবে; ওই সমীকরণ ‘শট কার্টে’ মিলিয়ে দেওয়ার পথে ছিল ইংল্যান্ড। শ্রীলঙ্কার ১৪২ রানের লক্ষ্যে নেমে দাপুটে শুরু করে দলটি। তবে মিডল ওভারে দ্রুত উইকেট হারিয়ে দুই বল থাকতে ৪ উইকেটের জয় পেয়েছে ইংলিশরা। নেট রান রেট কমেছে। তবু অস্ট্রেলিয়াকে বিদায় করে উঠে গেছে সেমিফাইনালে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সাত পয়েন্ট নিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। তাদের নেট রান রেট ২.১১৩। ইংল্যান্ডের পয়েন্টও সাত। তাদের নেট রান রেট ০.৪৭৩। শ্রীলঙ্কা ম্যাচের আগে যা ছিল ০.+৫৪৭।

আরও পড়ুন: ৭ দিন গ্যাস বিভ্রাট হতে পারে যেসব এলাকায়

অন্যদিকে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া তিন জয় ও এক টাই ম্যাচ মিলিয়ে সাত পয়েন্ট তুললেও নেট রান রেটে (-০.৪৫৭) পিছিয়ে গেছে। প্রথম ম্যাচে কিউইদের বিপক্ষে বড় হার ও শেষ ম্যাচে আফগানদের বিপক্ষে ছোট জয় কাল হয়েছে অজিদের।

ঢাকা/এসএ

শেয়ার করুন

অজিদের বিদায় করে সেমিতে ইংল্যান্ড

আপডেট: ০৫:৪৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২