আত্মবিশ্বাসী নন জেসিকা অ্যালবা
- আপডেট: ০২:৫৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
- / ১০৩১৮ বার দেখা হয়েছে
জেসিকা অ্যালবা হলিউডের সফল অভিনেত্রীদের একজন। ১৩ বছর বয়স থেকে তাঁর পথচলা শুরু। সফল হলিউড তারকার পাশাপাশি তিনি সফল ব্যবসায়ীও। ২০১৬ সালের মে মাস পর্যন্ত তাঁর সম্পদের পরিমাণ ছাড়িয়ে গেছে ৩ হাজার কোটি টাকা। আর এই চার বছরে সেই অর্থের পরিমাণ কোথায় গিয়ে দাঁড়িয়েছে, তা হয়তো জেসিকার হিসাবরক্ষকই বলতে পারবেন। অথচ এত অর্জন যাঁর, তিনি নাকি এগুলোর কোনো কিছুরই যোগ্য নন। এটা নাকি একটা রোগ, যে রোগে দীর্ঘদিন ধরে তিনি ভুগছেন। ‘দ্য অনেস্ট কোম্পানি’র এই ৩৯ বছর বয়সী এই উদ্যোক্তা নিজেই এসব জানিয়েছেন।
আমার জীবনসঙ্গী সব সময় বলে, ‘যে যা বলুক, সবার আগে তোমার নিজের ওপর নিজের আস্থা থাকতে হবে। নিজেকে নিজেই বিশ্বাস করতে হবে, সম্মান করতে হবে। তবেই অন্যরা তোমার ওপর আস্থা রাখতে পারবে। এভাবেই একজন সঠিক মানুষ ক্রমাগত পাশে থেকে মানসিক সংকট কাটিয়ে উঠতে সাহায্য করে।’
ক্যাশ ওয়ারেন আর জেসিকা অ্যালবার এক যুগের সংসার। তাঁদের আছে দুই মেয়ে আর এক ছেলে। ২০০৪ সালে ক্যাশ ওয়ারেনের বাবা মিশেল ওয়ারেনের সঙ্গে ফ্যান্টাসটিক ফোর সিনেমার শুটিংয়ে তাঁদের প্রথম পরিচয়। সেখান থেকে প্রণয় আর ২০০৮ সালে পরিণয়।




































