০৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

সার আমদানির এলসির মেয়াদ বাড়লো

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:০৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২
  • / ১০৩৪৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: চলমান পরিস্থিতিতে ‘সরবরাহকারী ও ক্রেতাদের ঋণ সহায়তা’র আওতায় রাসায়নিক সার, শিল্পের কাঁচামাল, রফতানি খাতের ব্যাক টু ব্যাক এলসি ও কৃষি উপকরণ আমদানির ক্ষেত্রে বিলম্ব মূল্য পরিশোধের সময়সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, ব্যাক টু ব্যাক আমদানি, কৃষি উপকরণ ও রাসায়নিক সার আমদানিসহ শিল্পের কাঁচামাল সাপ্লায়ার্স এবং বার্সার্স ক্রেডিটের আওতায় আমদানির ক্ষেত্রে বিলম্ব মূল্য পরিশোধসীমা ১৮০ দিন থেকে বাড়িয়ে ৩৬০ দিন করা হয়েছে। এই সুবিধা ২০২৩ সালের জুন পর্যন্ত বলবৎ থাকবে।

বিলম্ব মূল্য পরিশোধব্যবস্থায় আমদানি দায় পরিশোধের সময় বাড়ানোর নতুন এই নির্দেশনা মেনে চলতে ব্যাংকগুলোকে বলা হয়েছে।

আরও পড়ুন: ছাত্রলীগের সম্মেলন ৮ ডিসেম্বর

তবে এই সুবিধা রফতানি উন্নয়ন তহবিল (ইডিএফ) ঋণের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ঢাকা/এসএ

শেয়ার করুন

সার আমদানির এলসির মেয়াদ বাড়লো

আপডেট: ০১:০৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২