০৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

কাশিমপুর কারাগারে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
  • / ১০৩৭৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন মেম্বার হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি কামাল ওরফে এক্সেল কামালের (৪৭) ফাঁসি কার্যকর করা হয়েছে। তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর বন্দি হাজতি ছিলেন। কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম জানান, বুধবার (৩০ নভেম্বর) রাত ১১টা ১ মিনিটে ওই কারাগারে ফাঁসি কার্যকর করা হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আসামি কামাল মাদারীপুরের শিবচর উপজেলার বাহাদুরপুর গ্রামের আব্দুল বারেক হাওলাদারের ছেলে। নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কোতয়ালেরবাগ এলাকা তার বর্তমান ঠিকানা।

আরও পড়ুন: ‘গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দামের বিষয়ে যাচাইয়ের পর সিদ্ধান্ত’

আমিরুল ইসলাম জানান, ২০০৪ সালে নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন মেম্বারকে হত্যা করা হয়। ওই মামলায় ২০০৬ সালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত কামালকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। পরে হাইকোর্ট মৃত্যুদণ্ড বহাল রাখেন। ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে আপিল বিভাগও মৃত্যুদণ্ড বহাল রাখে। রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে রিভিউ পিটিশন দায়ের করলে গত ২৮ এপ্রিল সেটিও খারিজ করে দেওয়া হয়। সবশেষ গত ১ নভেম্বর আসামি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করলে তা না-মঞ্জুর হয়।

ঢাকা/এসএ

শেয়ার করুন

কাশিমপুর কারাগারে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

আপডেট: ০২:০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২