গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে পপি
- আপডেট: ০২:২২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
- / ১০৩৬৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পটু্য়াখালীর দশমিনায় পপি বেগম (২৫) নামে এক গৃহবধূ গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার রাতে উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন চরবোরহান ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরশাহজালালে এ ঘটনা ঘটে। নিহত পপি ওই এলাকার কাইয়ুম হোসেন মৃধার স্ত্রী।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
স্থানীয় ইউপি সদস্য সহিদুল যুগান্তরকে বলেন, উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন চরবোরহান ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরশাহজালালের কাইয়ুম হোসেন মৃধার স্ত্রী পপি বেগমের সঙ্গে তার দেবর ইমাম হোসেনের প্রেমের সম্পর্ক চলে আসছিল। এ নিয়ে তাদের পরিবারে বেশ অশান্তি ছিল। ঘটনার দিন পপি শ্বশুরবাড়ি এলাকার একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
আরও পড়ুন: ভোলা-বরিশাল নৌপথে স্পিডবোট চলাচল বন্ধ
এ বিষয় জানার জন্য পরিবারের নম্বরে একাধিকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়। দশমিনা হাসপাতালের চিকিৎসক মো. আলভি বলেন, গলায় ফাঁস দেওয়া গৃহবধূকে মৃত অবস্থায় দশমিনা হাসপাতালে আনা হয়েছিল।
ঢাকা/এসএ








































