১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নেই তাসকিন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৫০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
  • / ১০৪০৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ভারতের সঙ্গে বাংলাদেশের সিরিজ কড়া নাড়ছে, প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী রোববার। এর মধ্যেই টাইগার শিবিরে দুঃসংবাদ। দলটির তারকা পেসার তাসকিন আহমেদ কোমরের চোটে পড়ে ছিটকে গিয়েছেন ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডের দল থেকে। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও রয়েছেন হাঁটুর চোটে। এমনটাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র নিশ্চিত করেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জানা গেছে, তাসকিনের জায়গায় ভারত সিরিজের স্কোয়াডে অন্তর্ভুক্ত হতে পারেন শরিফুল ইসলাম। যদিও বিসিবির পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুর অব্দি এনিয়ে কিছুই বলা হয়নি।

গতকাল বুধবার ভারত সিরিজকে সামনে রেখে মিরপুরে প্রস্ততি ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সেই ম্যাচে ব্যাট হাতে সেঞ্চুরি করলেও হাঁটুতে চোট পেয়েছেন তিনি। চোটের অবস্থা বুঝতে আজ বৃহস্পতিবার তামিমের হাঁটুর স্ক্যান করানো হবে। প্রথম ওয়ানডে ম্যাচে তার মাঠে নামা নিয়ে থাকলো শঙ্কা।

৭ ডিসেম্বর মিরপুরেই বাংলাদেশ-ভারতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। শেষ ম্যাচ ১০ ডিসেম্বর, চট্টগ্রামে। দুই দলের দুটি টেস্ট ১৪ ও ২২ ডিসেম্বর শুরু। 

ভারত সিরিজের জন্য বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড-

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত ও কাজী নুরুল হাসান সোহান।

আরও পড়ুনঃসাকিবের বলে পাঁচ ছক্কা মেরে বসলেন পুরান

ঢাকা/এসএম

শেয়ার করুন

ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নেই তাসকিন

আপডেট: ০৪:৫০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২