০৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

আয়কর সেবা মাসে চট্টগ্রামে আদায় দেড়শ কোটি টাকা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
  • / ১০৩৭৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: আয়কর সেবা মাস হিসেবে নভেম্বরে চট্টগ্রামে দুই লাখ ৬৮ হাজার মানুষ সেবা গ্রহণ করেছেন বলে জানিয়েছে আয়কর বিভাগ। পুরো মাসে চট্টগ্রামের চারটি কর অঞ্চলে ১ লাখ ৭১ হাজার ৪৯১ জন আয়কর রিটার্ন জমা দিয়েছেন। এসব রিটার্নের বিপরীতে ১৪৭ কোটি ৯৪ লাখ ৭৬ হাজার ৬০৭ টাকা আদায় হয়েছে।

তাদের মধ্যে নতুন ইটিআইএন গ্রহণকারী রয়েছেন ১১ হাজার ৫৭৫ জন। সর্বশেষ, ৩০ নভেম্বর (বুধবার) একদিনেই রিটার্ন জমা দিয়েছেন ২৪ হাজার ৬০৯ জন। এতে আয়কর আদায় হয়েছে ৩৬ কোটি ৪৪ লাখ ৭৭ হাজার ৫৭১ টাকা। এদিন ইটিআইএন গ্রহণ করেছেন ৬৮৮ জন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

চট্টগ্রাম আয়কর বিভাগ সূত্রে জানা গেছে, ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সবচেয়ে বেশি ৯১ হাজার ৯১৮ জন সেবা নিয়েছেন কর অঞ্চল-৪ থেকে। তবে সবচেয়ে বেশি ৫২ হাজার ৬০২ জন আয়কর রিটার্ন জমা দিয়েছেন কর অঞ্চল-১ এ। আয়ের ক্ষেত্রেও এগিয়ে রয়েছে কর অঞ্চল-১।

আয়কর বিভাগ আরও জানিয়েছে, কর অঞ্চল-১ এ সেবা নিয়েছেন ৬০ হাজার ৬১৭ জন। এই কর অঞ্চলে রিটার্ন জমা পড়েছে ৫২ হাজার ৬০২টি। রিটার্নের সঙ্গে আয়কর আদায় হয়েছে ৪৬ কোটি ৪৯ লাখ ৫০ হাজার ৪৩২ টাকা। নতুন ই-টিআইএন নিয়েছেন ৪ হাজার ৪৬ জন।

কর অঞ্চল-২ এ সেবা নিয়েছেন ৬৭ হাজার ১৬৬ জন। এই কর অঞ্চলে রিটার্ন জমা পড়েছে ৩৪ হাজার ৫৪৭টি। রিটার্নের সঙ্গে আয়কর আদায় হয়েছে ৪৩ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ৯৬৬ টাকা। নতুন ইটিআইএন নিয়েছেন ১ হাজার ৯০৫ জন।

আরও পড়ুন: নভেম্বরে রেমিট্যান্স এসেছে ১৫৯ কোটি ডলার

কর অঞ্চল-৩ এ সেবা নিয়েছেন ৪৮ হাজার ৮৪৫ জন। এই অঞ্চলে রিটার্ন জমা পড়েছে ৩৬ হাজার ৯৪৮টি। রিটার্নের সঙ্গে আয়কর আদায় হয়েছে ৩৩ কোটি ৭ লাখ ৮৪ হাজার ৬২৭ টাকা। নতুন ইটিআইএন নিয়েছেন ২ হাজার ৭৮১ জন।

কর অঞ্চল-৪ এ সেবা নিয়েছেন ৯১ হাজার ৯১৮ জন। এই কর অঞ্চলে রিটার্ন জমা পড়েছে ৪৭ হাজার ৩৯৪টি। রিটার্নের সঙ্গে আয়কর আদায় হয়েছে ২৫ কোটি ২ লাখ ৯৫ হাজার ৫৮২ টাকা। নতুন ইটিআইএন নিয়েছেন ২ হাজার ৮৪৩ জন।

ঢাকা/এসএ

শেয়ার করুন

আয়কর সেবা মাসে চট্টগ্রামে আদায় দেড়শ কোটি টাকা

আপডেট: ০৫:১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২