পাঁচ দিন পর আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু
- আপডেট: ০৫:৫৫:১১ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
- / ১০৩৬০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পাঁচদিন পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার দুপুর ১২টায় কারখানার কার্যক্রম শুরু হয়। এর আগে গত সোমবার দুপুরে এসএনসি বয়লার লিকেজ হয়ে কারখানার উৎপাদন বন্ধ হয়েছিল। বর্তমানে সেখানে দৈনিক প্রায় ১২০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন হচ্ছে।
কারখানা সূত্রে জানা গেছে, উৎপাদনে থাকা অবস্থায় গত সোমবার দুপুরে কারখানার স্ট্রিম উৎপাদনকারি ইউনিট এসএনসি বয়লারে লিকেজ দেখা দেয়। লিকেজ থাকায় স্ট্রিম উৎপাদন ব্যাহত হয়ে ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
পরে নিজস্ব প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করেন। শনিবার সকালে কারখানা চালুর প্রক্রিয়া শুরু করেন তারা। বেলা ১২টার দিকে কারখানার ইউরিয়া উৎপাদন শুরু হয়। কর্তৃপক্ষ জানায়, কারখানা চালু থাকলে দৈনিক ১১৭০ থেকে ১১৮০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন হয়।
এদিকে কারখানায় বর্তমানে এক লাখ দুই হাজার ৭৫০ টন ইউরিয়া মজুদ রয়েছে। ফলে কারখানার কমান্ডভুক্ত জেলার ডিলারদের মাঝে সার সরবরাহে কোন সমস্যা হবে না।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১০ জন
কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. জিয়াবুল হক সমকালকে বলেন, এসএনসি বয়লারে লিকেজ হয়ে কারখানার বন্ধ হয়েছিল। মেরামত শেষে শনিবার দুপুর থেকে ফের ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে কারখানায় লক্ষাধিক মেট্রিক টন ইউরিয়া মজুদ রয়েছে।
ঢাকা/এসএ








































