০৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

প্রকাশ্যে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
  • / ১০৪০২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলের মির্জারচর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জাফর ইকবাল মানিক (৪৫) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। শনিবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে শান্তিপুর গ্রামে একটি সালিশে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে গুলি করে। 

পরে গুরুতর আহত অবস্থায় তার সঙ্গে থাকা লোকজন নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মানিক গত ইউপি নির্বাচনে মির্জাচর ইউনিয়ন থেকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে জয় লাভ করেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম জানান, গুলিবিদ্ধ অবস্থায় জাফর ইকবালকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মরদেহ মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন: পাঁচ দিন পর আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

প্রকাশ্যে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

আপডেট: ০৭:০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২