১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

অভিষেকের আগে বদলাচ্ছে ব্রিটেনের রাজার ঐতিহাসিক মুকুট

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৩৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
  • / ১০৫১৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: ব্রিটেনের রাজা তৃতীয় চার্লেসের অভিষেককে কেন্দ্র করে ১৭ শতকের সেন্ট এডওয়ার্ড ঐতিহাসিক রাজ মুকুটের কিছুটা পরিবর্তন করা হবে। শনিবার ব্যাকিংহাম প্যালেস জানিয়েছে, মুকুটটি ইতোমধ্যে প্রদর্শন থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

এক বিবৃতিতে প্যালেস জানায়, ‘আগামী বছরের ৬ মে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের আগে খাঁটি সোনা, রুবির আবরণযুক্ত, মণি, নীলকান্তমণি, পোখরাজ, টুম্যালিন খচিত মুকুটটিতে কিছুটা পরিবর্তনের কাজ করা হবে।’

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

রাজা তৃতীয় চার্লস যে মুকুটটি পরিধান করবেন তার ওপরের অংশটি বেগুনি রঙের। উচ্চতা ৩০ সেন্টিমিটার। এটি বেশ ভারী।

আরও পড়ুন: সিরিয়ায় কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলো বৈধ লক্ষ্যবস্তু: ইব্রাহিম কালিন

মুকুটটি শেষবার রানি দ্বিতীয় এলিজাবেথ ১৯৫৩ সালে তার অভিষেকের সময় পরেছিলেন। আগামী ৬ মে রাজা তৃতীয় চার্লস (৭৪) তার স্ত্রী রানী কনসর্ট ক্যামিলার সঙ্গে মুকুট পরবেন। অনুষ্ঠানেরে পর ৮ মে জাতীয় ছুটি থাকবে দেশটিতে। গত ৮ সেপ্টেম্বর শেষ নিশ্বাস ত্যাগ করেন ব্রিটিশ রানি এলিজাবেথ। এরপরই তার ছেলে চার্লস সিংহাসনে বসেন।

ঢাকা/এসএ

শেয়ার করুন

অভিষেকের আগে বদলাচ্ছে ব্রিটেনের রাজার ঐতিহাসিক মুকুট

আপডেট: ০১:৩৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২