গত মাস থেকে ইউক্রেনের বেশির ভাগ বিদ্যুৎকেন্দ্রে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে মস্কো। লাখ লাখ মানুষ ব্ল্যাকআউটের কবলে পড়ে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে জোরেশোরে কাজ করছে জেলেনস্কির প্রশাসন। এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রুশ বাহিনী এই শীতকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে চায়।
রবিবার টেলিগ্রামে কিয়েভের মেয়র ভিটালি ক্লিসকো জানান, সোমবার ব্লাকআউট সীমিত হবে। কিন্তু পরিস্থিতি খুবই জটিল রয়ে গেছে।
ইউক্রেনের জ্বালানি অবকাঠামো পুনরুদ্ধারে এবং শীতকালে ইউক্রেনীয়দের সহায়তায় ৫ কোটি ৩০ লাখ মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
আরও পড়ুনঃখাঁটি ঘি চিনবেন যেভাবে
ঢাকা/এসএম









































