০৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

বৈশ্বিক বিভাজন এড়ানোর তাগিদ জার্মানির

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৫১:১৫ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২
  • / ১০৩৭৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: বিশ্বজুড়ে শীতল যুদ্ধের সময়কার মতো বিভাজন এড়ানোর তাগিদ দিয়েছে জার্মানি। দেশটির চ্যান্সেলর ওলাফ শলৎস এমন তাগিদ দিয়েছেন। তিনি বলেছেন, আমাদের অবশ্যই দুনিয়াজুড়ে এ ধরনের বিভাজন এড়িয়ে যেতে হবে। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রতিবেদনে বলা হয়, বিশ্বকে নানা ব্লকে বিভক্ত করে একটি নতুন স্নায়ুযুদ্ধ শুরুর বিরুদ্ধে সতর্কবার্তা করেছেন জার্মান চ্যান্সেলর। বিভক্তির বদলে বিভিন্ন পক্ষের মধ্যে নতুন করে অংশীদারিত্ব গড়ে তোলার ওপর জোর দিয়েছেন তিনি।

ওলাফ শলৎস বলেন, পশ্চিমা দুনিয়াকে অবশ্যই গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে দাঁড়াতে হবে এবং উন্মুক্ত সমাজ ব্যবস্থাকে রক্ষা করতে হবে।

এদিকে ইউক্রেনে জার্মানির সামরিক, মানবিক ও অর্থনৈতিক সহায়তার ভূয়সী প্রশংসা করেছে ন্যাটো। সংস্থাটির মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, ইউক্রেনে রুশ আগ্রাসনের জন্য পুরো দুনিয়াকে মূল্য দিতে হচ্ছে। সবকিছুর দাম ঊর্ধ্বমুখী। খাবার ও বিদ্যুতের দাম প্রতিনিয়ত বাড়ছে। কিন্তু মনে রাখতে হবে যে, ইউক্রেনের মানুষ তাদের তাজা রক্ত দিয়ে লড়াই করছে। এটা অর্থের মাপকাঠিতে বিবেচনা করা সম্ভব নয়। পুরো দুনিয়া কিয়েভের পাশে না দাঁড়ালে ভবিষ্যতে আরও বড় সমস্যার মুখোমুখি হতে হবে।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু সাড়ে ৪শ

ঢাকা/এাএম

শেয়ার করুন

বৈশ্বিক বিভাজন এড়ানোর তাগিদ জার্মানির

আপডেট: ০৪:৫১:১৫ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২